শ্রীনগর কামারগাঁও এস এস সি পরিক্ষার্থী নিরব হত্যার বিচার দাবিতে মানববন্ধন- DVB


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন কামারগাঁও গ্রামে এস এস সি পরিক্ষার্থী নিরব হত্যার খুনি ও তার সাথে জড়িত খুনিদের বিচারের দাবিতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে কামারগাঁও কাজী কমিউনিটি সেন্টার সামনে ঢাকা দোহার মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কামারগাঁও আলহাজ্ব কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান বিদ্যালয় শিক্ষার্থীদের কিছু বখাটেরা ইভটিজিং করে এতে নিরব প্রতিবাদ করার জের ধরে ৯তারিখ শুক্রবারবিকালে কিশোর গ্যাংদের হাতে
ছুরি আঘাতে গুরুতর আহত হয়।
এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর সূত্রে জানা যায় ইভটিজিং প্রতিবাদ করায় কিশোর গ্যাংদলের সদস্যরা তাকে কুপিয়ে হত্যা করে।
হত্যাকারীর ফাঁসি দাবী করেন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে মিছিল টি কামারগাঁও কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ পর্যন্ত যায় তারপর আবারো ঘুরে বালাশুর গিয়ে রাস্তা অবরোধ করে রাস্তায় বসে প্রতিবাদ করে
মানববন্ধনে এলাকা বাসী সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা বিচার দাবী করেন নিরব হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
ইতিমধ্যে হত্যাকারী ৫জনকে গ্রেফতার করেছে র্যাব।এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বক্তাগণ দ্রুতসময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানান,তারা হত্যাকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেন।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন,ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম একুল খান ইউপি সদস্য রতন কুমার সাহা,ইউপির সাবেক সদস্য আবুল কাসেম বাবু মেম্বার,ইউপির সাবেক মহিলা সদস্য রাজিয়া আহমেদ, মিরাজ আহমেদ তানিন।
এবং শ্রীনগর উপজেলা ছাএলীগের সভাপতি মোঃ শাওন খান,উপজেলা ছাএলীগের সহ-সভাপতি আবির মৃধা,ছাএলীগের নেতা কাজী শাকিব,ভাগ্যকুল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নাদিম শেখসহ এলাকার শত শত জনগণ।
এলাকাবাসী বলেন প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যাতে হত্যাকারী সহ সাথে জড়িত খুনিদের বিচারের আওতায় আনা হোক। আমাদের দাবি খুনিদের ফাঁসি চাই।
- মো: তারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.















কবিতা: অনুতপ্ত হতে হবে