সালথার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত


ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ছিলো শেষদিন ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীগন গান করেন এবং এই এলাকার মধ্যে সবচেয়ে আনন্দ বিনোদন এই স্কুলেই প্রতি বছর আয়োজনা করা হয়। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সমাপনি অনুষ্ঠানে ক্রিড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এর আগেরদিন এই প্রতিযোগিতা শুরু হয়।সালথা উপজেলার স্ব-নামধন্য চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বরকে উক্ত বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

বিদ্যালয়ের সভাপতি হাকিম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমূখ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.







