কবুতর খোলা সঃ প্রাঃ বিঃ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান-DVB


মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় রাড়িখাল ইউনিয়নে কবুতর খোলা সম্মিলিত গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত কবুতর খোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০২ফেব্রুয়ারি শুক্রবার,কবুতর খোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে বিকাল ৩টার সময় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কবুতর খোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জনাব,আবুল কালাম মেম্বারের সভাপতিত্বে ও এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা হাফিজুল রহমান খান জান্টু,ইয়ার হোসেন খান,আরো উপস্থিত ছিলেন,ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন কবীর।
ও রাড়িখাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈকত খান,মোঃহামিদুল ইসলাম ভিস্তি,হুমায়ন কবীর তোতা মিয়া,আপেল খান,মোঃ রুবেল খান,রমজান খান, শ্রীনগর উপজেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক শেখ মোঃ সাকি,সঞ্চালনায় করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মিদুল শেখ,
আরাফাত আকন,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের প্রচারও প্রকাশনা সম্পাদক মোঃ তারিকুল ইসলাম,এবং স্থানীয় সমাজ সেবক বিভিন্ন নেত্রী বৃন্দ , সহ প্রান্তন ছাত্রছাত্রী বৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নিজস্ব প্রতিবেদক
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে