খুলনা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড. এরশাদ আলী


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে গনিত ডিসিপ্লিনের অধ্যাপক ড. লস্কর এরশাদ আলীকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে জানানো হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. তানজিল সওগাত এর প্রভোস্টের মেয়াদ আগামী ২৭ জানুয়ারী শেষ হবে।
তাই এ পদে খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর প্রথম সংবিধির ৬(১) ধারা মোতাবেক গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. লস্কর এরশাদ আলী কে পরবর্তী ০৩ বছর মেয়াদে উক্ত হলের প্রভোস্ট এর দায়িত্ব প্রদান করা হলো। এ দায়িত্ব তিনি তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন এবং বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট ড. লস্কর এরশাদ আলী খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং চীনের পিকিং ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য বিদায়ী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে