সালথায় মোবাইল চুরির অপবাদ দিয়ে যুবককে কুপিয়ে জখম


ফরিদপুরের সালথায় মোবাইল চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তার উপর এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আহত যুবক সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মান্নান শেখ এর ছেলে আজাদ শেখ (২৫)। গত ১৯ জানুয়ারি রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাদী হয়ে প্রতিপক্ষের চার যুবক কে আসামী করে থানায় অভিযোগ করেছেন আহত যুবকের বাবা।
অভিযোগ সুত্রে জানা যায়, আজাদ শেখ এর (২৬) প্রতিবেশী ও প্রতিপক্ষ একই গ্রামের জামাল ( জামরুল) শেখ (২৭), নাজিম শরীফ(২২), লালন শেখ (২৬) ,শাহিন শেখ এই চারজনের সাথে আজাদ এর দীর্ঘ দিনের বিরোধ ছিলো, এর জের ধরে ওই রাতে আজাদ কে ডেকে নেয় ওরা।
ডেকে নিয়ে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে কিল ঘুসি, ও পরে গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ছুরিকাঘাতে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে ওরা। আজাদ এর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আজাদ কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সালথা থানার এস আই অভিযোগ এর তদন্ত কর্মকর্তা হারুন রশীদ বলেন, অভিযোগ করেছেন আহত যুবকের বাবা মান্নান শেখ, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে