রাজবাড়ী যুব উন্নয়নে এলইডিপি প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ


রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল ৩০শে ডিসেম্বর সকালে অধিদপ্তরের অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ১৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ শরিফুল ইসলাম।

সার্টিফিকেট বিতরণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য চাকুরী মেলার আয়োজন করা হয়। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং-এর ওপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা চাকুরি মেলায় অংশ নেয়া ৯টি প্রতিষ্ঠানে তাদের জীবন বৃত্তান্ত জমা দেন।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ-https://youtu.be/LQkx-XssXtU
পরে দুপুরে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক(উপসচিব) মোঃ হুমায়ুন কবীর চাকুরফ মেলায় অংশ নেয়া ৯টি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে সাউথটেক আই সফট্ কমিউনিকেশনস্।
নিজস্ব প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে