দেশে টানা ১০ দিন ব্যাপী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা


বাংলাদেশ বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা (bwot) তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এমন তথ্য জানিয়েছে।
তাতে বলাহয়েছে,আজ ২৯ শে সেপ্টেম্বর দেশে একটি বৃষ্টি বলয় প্রবেশ করবে যা আগামী ১০ ই অক্টোবর দেশ থেকে বিদায় নিতে পারে।
এই বৃষ্টিবলয়টি চলাকালীন সময়ে দেশের অনেক এলাকায় একটানা (হালকা/মাঝারি/ভারী) বর্ষন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ৩ থেকে ৭ ই অক্টোবর সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি দেশের মধ্য ও উত্তর অঞ্চলে বেশি বৃষ্টিপাত ঘটাতে পারে,ফলে রংপুর,সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকায় সাময়িক বন্যার সম্মুখীন হতেপারে।
চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধ্যতা হতেপারে। এখানে আরও বলাহয়,বৃষ্টিবলয়টি ১০ ই অক্টোবর পর্যন্ত দেশের উপর সক্রিয় থাকবে তাই বলে এই নয় যে প্রতিদিন আপনার এলাকায় বৃষ্টি হতে হবে,তবে এ সময়ে আপনার এলাকায় ঘন ঘন ও একটানা বৃষ্টিপাত হতেপারে বিশেষকরে বেশি সক্রিয় এলাকায়। তবে কম সক্রিয় অঞ্চলে সব কিছুর প্রভাবই কম থাকতে পারে।
বৃষ্টি চলাকালীন সময়ে দেশের উপর তেমন তাপপ্রবাহ সক্রিয় থাকবে। তবে খুলনা, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় মাঝে মাঝে কিছুটা ভ্যাপসা গরম থাকতে পারে।প্রবল মৌসুমী বাতাসের জন্য দেশের সমুদ্র বন্দর অধিকাংশ সময়েই কিছুটা উত্তাল থাকতেপারে।
বৃষ্টিবলয় চলাকালীন সময়ে দেশের অধিকাংশ এলাকায় রোদের উপস্থিতি কম পাওয়া যাবে। এরই মধ্যে উপকূলীয় এলকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে।
নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া (পটুয়াখালী)
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.











কবিতা: অনুতপ্ত হতে হবে