আজ সাংবাদিক মজিবুর রহমানের ৫৩ তম জন্মদিন পালিত


ফরিদপুরের সালথায় কেক কেটে সিনিয়র সাংবাদিক মজিবুর রহমানের ৫৩ তম জন্মদিন পালিত। মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টায় সালথা প্রেসক্লাবের আয়োজনে অস্থায়ী প্রেসক্লাবের কার্যালয়ে কেক কেটে এই জন্মদিন পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ এম আজিজুর রহমান আজিজ, সহসভাপতি এম কিউ হুসাইন বুলবুল, মনির মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
ও সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন, নুরুল ইসলাম নাহিদ, যুগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শরিফুল হাসান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ সাহা, সাংবাদিক লিয়াকত আলী, মোশাররফ মাসুদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা বাকি বিল্লাহ, যদুনন্দী ইউপি সদস্য ফরিদ হোসেন প্রমুখ।
সিনিয়র সাংবাদিক মজিবুর রহমান তিনি বর্তমান দৈনিক ভোরের বার্তা ও একুশের কন্ঠ পত্রিকারয় সালথা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। দৈনিক ভোরের বার্তা পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক মোঃ মজিবুর রহমানকে তার জন্মদিনে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন।
সিনিয়র সাংবাদিক মজিবুর রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন “যারা ইতিমধ্যে অনেকেই আমাকে ভালোবেসে আমার এই ক্ষুদ্র জীবনের জন্মদিনে ফেইসবুক, মেসেঞ্জার ও মোবাইলে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভ কামনায় প্রত্যাশিত হয়েছেন।
প্রথমেই সেই সকল শ্রদ্ধাভাজনদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার অন্তরের অন্ত:স্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন সহ লাল গোলাপের অনাবিল সু-গন্ধিত শুভেচ্ছা জানাচ্ছি কিছু মেসেজ সত্যিই অনেক আবেগের ভালোলাগার ছিলো।
সালথা প্রেসক্লাবের সহকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনাদের সকলের সুন্দর ভবিষ্যত এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের এই অফুরন্ত স্বাচ্ছন্দময়ী ভালোবাসা আমার হৃদয়ের গভীরে অনাবিল স্থান হয়ে থাকবে। আপনাদেরকে স্মরণ রাখবো আজীবন।
আমার জন্য সবাই দোয়া করবেন এই প্রত্যাশা করছি!দুনিয়াতে সুস্থ থাকা সৃষ্টি কর্তার বড় নিয়ামত তাই সবাই আমার ও আমার পরিবার যেন সুস্থ থাকি সে জন্য দোয়া করবেন, আমিও সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।
প্রতিবেদন – মোশাররফ মাসুদ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.






