Tag: দেশজুড়ে
-
আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না-ফরিদপুর ডিসি
ফরিদপুরের ভাঙ্গায় কোর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করার সময় বলেন, “আইন–শৃঙ্খলার অবনতি ঘটিয়ে আপনি কখনোই শান্তিতে বাড়িতে ঘুমাতে পারবেন না“। সোমবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম সম্মেলন কক্ষে জেলা কোর কমিটির সদস্যদের সাথে ভাঙ্গা উপজেলার জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ... -
ভাঙ্গা প্রশাসনের উদ্যোগে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ-বিনষ্ট
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নিষিদ্ধ জাল আটকের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে এবং পরে তা আগুন লাগিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার চুমুরদী ইউনিয়নের চান্দেরকান্দি বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আটকের এ অভিযান পরিচালনা করা হয়। এতে ১৫০ ফুট অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, ... -
মধুখালী মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইউএনও কে বিদায়ী সংবর্ধনা
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী এর বদলী জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করেছে মধুখালী মাধ্যমিক শিক্ষা পরিবার ও বাংলাদেশ স্কাউট পরিবার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ানম্যান মুরাদুজ্জামান মুরাদ,মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার ... -
শ্রীনগরে সেলাই বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
শ্রীনগর উপজেলার ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদ কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে গ্রামের ৩০ জন বেকার যুবদের আত্নকর্মসংস্থানের লক্ষে অপ্রাতিষ্ঠানিক সেলাই বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেক আদিলুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ ... -
সালথায় গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-দৈনিক ভোরের বার্তা
বিএনপি–জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় মৌলবাদ ও জঙ্গিগোষ্ঠী কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা–কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ আগস্ট) বিকাল ৫টায় সালথা সদরের বাইপাস সড়ক সংলগ্ন আওয়ামী লীগের উন্নয়ন প্রচার অফিসে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ... -
কেইউসিসি’র আয়োজনে খুবিতে দিনব্যাপী এডুকেশন এক্সপো
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (কেইউসিসি)’র আয়োজনে ও ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরের সার্বিক সহযোগিতায় ‘কেইউসিসি এডুকেশন এক্সপো ১.০’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ আগস্ট (রবিবার) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই এডুকেশন এক্সপো উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের চতুর্থ তলায় আয়োজিত এই এডুকেশন এক্সপোর বিভিন্ন স্টল ঘুরে ... -
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত-১ দৈনিক ভোরের বার্তা
ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত নামা বাসের ধাক্কায় মোটর সাইকেল দুর্ঘটনায় পিতা নিহত ও পুত্র গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত মোটর সাইকেল আরোহী পিতাপুত্রকে উদ্ধার চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে ... -
সালথায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর লাশ-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের সালথায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো তানিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) বিকাল ৪ টার দিকে উপজেলার নটখোলা এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তানিয়া ওই গ্রামের ইয়াছিন মাতুব্বরের স্ত্রী বলে জানা যায়। এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে স্বামী ইয়াসিন মাতুব্বর স্ত্রীকে বসত ... -
সালথায় এ্যাড: জামাল হোসেন মিয়ার শোক দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাড: জামাল হোসেন মিয়ার তত্বাবধানে ফরিদপুরের সালথায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় সালথা সদরের বাইপাস সড়কের হারেজ সুপার মার্কেট চত্বরে এই আলোচনা সভা ... -
খুবিতে জাতীয় শোকদিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন চেতনা ‘৭১। আজ সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় খুলনা শহরের বিভিন্ন স্কুল থেকে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি (ক) এবং ৬ষ্ঠ শ্রেণি ...
















কবিতা: অনুতপ্ত হতে হবে