• পানি উন্নয়ন বোর্ডে টেন্ডারকৃত  ৫০০ কোটি টাকার
    132
    0

    ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত মধুমতি নদীর তীব্র ভাঙনে  হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আশ্রয়ণ প্রকল্প,শত শত বসতবাড়ি ও  ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ডে টেন্ডারকৃত  ৫০০ কোটি টাকার মধুখালি হতে আলফাডাঙ্গা পর্যন্ত ২৮ প্রকল্পে চলমান কাজে বাঁধ নির্মাণের ধীরগতি ও অনিয়মের মধ্যে দিয়ে হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এর আগেও  অনিয়মের অভিযোগে জাতীয় ও ...
  • গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায়
    196
    0

    গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে  নৃশংসভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে সন্ত্রাসী কর্তৃক ইট দিয়ে মাথা থেঁতলিয়ে আহত করার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা। আজ শনিবার বেলা ১১ টায় ...
  • আয়নাঘর নামক কোনো বস্তু যেন আর সৃষ্টি না হয়-সালথায় শামা ওবায়েদ
    149
    0

    শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের মারা হয়েছে ,বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘গত বছরের জুলাই–আগস্টে শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের মারা হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই পরিবারগুলোর দিকে এখন তাকানো যায় না। তারা আজও কাঁদছে। মঙ্গলবার (৫ আগস্ট) ...
  • আলফাডাঙ্গায় মাদক বিক্রি ও সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা
    268
    0

    ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে আল–আমিন মোল্যা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম রায়হানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানা পুলিশের ...
  • রাগারাগি, ভাগাভাগি— এটাই কি উত্তরাধিকার? এই যন্ত্রণার হাত থেকে কি পাবে না কেউ নিস্তার?
    300
    0

    উত্তরাধিকার – ইসমাইল হোসেন ফরিদ প্রাক্তন সিনিয়র শিক্ষক ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়   রাগারাগি, ভাগাভাগি— এটাই  কি উত্তরাধিকার? এই যন্ত্রণার হাত থেকে কি পাবে না কেউ নিস্তার? একই নাড়ির সন্তান হয়ে বাড়ির মাঝে দেয়াল,   অন্যের প্রতি কেউ আজ রাখছে না আর খেয়াল। ফালাফালি, গালাগালি আর চাচ্ছে সবাই চাবি, সবাই নাকি যাচ্ছে ঠকে করছে ...
  • সালথায় কুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন-
    133
    0

    ফরিদপুরের সালথা উপজেলায় খারদিয়া কুমার নদ থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এতে নদীর দুই পাড়ে বসবাসকারী এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। নদীর তলদেশ গভীর হয়ে যাওয়ায় ভাঙনের আশঙ্কা বাড়ছে। পাশাপাশি হুমকির মুখে পড়েছে অদুরে নির্মিত নতুন সেতুসহ আশপাশের স্থাপনা। শনিবার (২ আগস্ট) দুপুরে সরেজমিনে যদুনন্দী ইউনিয়নের খারদিয়া নতুন ব্রীজের পশ্চিম পাশে গিয়ে ...
  • সালথায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন গ্রেপ্তার
    190
    0

    ফরিদপুরের সালথায় চলমান বিশেষ অভিযানে মো. শাহিন আলম (২৬) নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন আলম সালথা উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক ও ভাবুকদিয়া গ্রামের মো. হায়দার মোল্যার ছেলে। শনিবার দুপুরে গ্রেপ্তারের ...
  • পশ্চিম বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শরীর চর্চা)
    105
    0

    ফরিদপুরের সালথা উপজেলাধীন আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শরীর চর্চা) হালিমা খাতুনের নিয়োগ অবৈধ প্রমানীত হওয়ায় তার বেতন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও মাদ্রাসা কর্তৃপক্ষ। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পশ্চিম বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. আনিছুর রহমান বালী। তিনি জানান, মাদ্রাসার শরীর চর্চা শিক্ষকের ...
  • আলফাডাঙ্গায় সাড়ে তিন লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
    145
    0

    ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার  গোপালপুর ইউনিয়ন মধুমতী নদীর বাওড়ে অবৈধ চায়না কারেন্ট  জাল বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান। অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুন লাগিয়ে  পুড়িয়ে বিনষ্ট করা হয়।যার আনুমানিক তিন ...
  • ফারুকুজ্জামান ফকির মিয়ার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন
    244
    0

    ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়ার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যরা। বুধবার দুপুরে সালথা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পলাতক চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং পরিষদের কার্যক্রমে অনুপস্থিত থাকার অভিযোগ তুলে তার অপসারণ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত ...