বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের কাজে গতি বাড়াতে কম্পিউটার ও আইপিএস প্রদান


বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত কাজের সুবিধার্থে দুটি কম্পিউটার ও একটি আইপিএস প্রদান করেছেন আগৈলঝাড়ার সন্তান ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম (শামস)।গতকাল বুধবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তার পক্ষ থেকে এসব সরঞ্জাম প্রদান করা হয়।
আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম শামসের পক্ষে তার ছোট ভাই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সান্টু শিকদার প্রেসক্লাবের সাংবাদিকদের হাতে দুটি কম্পিউটার ও একটি আইপিএস তুলে দেন। এ সময় সান্টু শিকদার বলেন, সাংবাদিকরা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেন। তাদের পেশাগত কাজকে আরও সহজ ও গতিশীল করতে প্রয়োজনীয় সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মিল্লাত চৌধুরী, সাবেক সভাপতি সরদার হারুন রানা। বক্তারা বলেন, বর্তমান সময়ে সংবাদ সংগ্রহ, সংবাদ তৈরি, তথ্য সংরক্ষণ ও সংবাদমাধ্যমে তা দ্রুত পাঠানোর ক্ষেত্রে কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে আইপিএসের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, কেএম আজাদ রহমান, অপূর্ব লাল সরকার, সাবেক সাধারন সম্পাদক নাজমুল রিপন, প্রবীর বিশ্বাস ননী, সহ-সভাপতি রিপন বিশ্বাস, মাসুম হাওলাদার, সাইফুল মৃধা, জহিরুল ইসলাম সবুজ, আকাশ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, এল আর মানিক, বিকাশ রায়,
ও রাসেল হাওলাদার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাস, সদস্য ফারুক আকন, আক্তারুজ্জামান, মানিক হাওলাদার, স্বপন দাস, শফিকুল ইসলাম, সমীরন রায়,জগদীশ মন্ডল, বিপ্লব গাইন, সাজিদ, আশরাফ উদ্দিন, শাহাদাত হোসেন চৌধুরী, মনিরুজ্জামান, নিরঞ্জন মন্ডল, মলয় বিশ্বাস , পলাশ দত্ত, কিশোর মজুমদার, ওমর সানিসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকেরা।
জগদীশ মন্ডল আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে