আনসার-ভিডিপির সালথার সোনাপুরে ৫৫টি গাছের চারা ও ১ হাজার তালের বীজ রোপণ


বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে ফরিদপুরের সালথায় ৫৫টি গাছের চারা ও ১ হাজার তালের বীজ রোপণ করেছে আনসার-ভিডিপি। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব চারা ও বীজ রোপণ করা হয়।
আনসার-ভিডিপি সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ, সোনাপুর ইউনিয়ন পরিষদ, যোগারদিয়া উচ্চ বিদ্যালয় এবং মিনাজদিয়া ও সোনাপুর সড়কের দুই পাশে এসব চারা রোপণ করা হয়েছে। ৫৫টি চারার মধ্যে ফলদ ২৮টি, বনজ ১৮টি ও ঔষধি ৯টি। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার তালের বীজ রোপণ করা হয়।

কর্মসূচিতে আনসার-ভিডিপির কর্মকর্তা, সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ফরিদপুর জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে