আগৈলঝাড়ায় মাদকসহ ২জন গ্রেপ্তার DBB


বরিশালের আগৈলঝাড়ায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি রেজাউল ফকিরের বাড়ির সামনে থেকে নগরবাড়ি গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে রেজাউল ফকির (৫০) ও একই এলাকার মৃত মোকলেচ ফকিরের ছেলে আসলাম ফকির (৩২) কে দুইশত গ্রাম গাঁজাসহ বুধবার বিকেলে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় আগৈলঝাড়া থানার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বৃহস্পতিবার মামলা দায়ের করে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
জগদীশ মন্ডল আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে