আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত DBB


“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ পলাশ আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, মৎস্য চাষী তরিকুল ইসলাম শাহ, তারেক হোসেন, আনোয়ার আলী ফকির ও রাসেল সরদার মেহেদীসহ প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর কর্মসূচি ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে। এ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জগদীশ মন্ডল আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে