আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সেবার পরিবেশ উন্নয়ন পরিচ্ছন্নতা সপ্তাহ অভিযান


বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, ওয়ার্ড, হাসপাতাল চত্বর, মূল ফটকের সামনের অংশ ও ড্রেন পরিষ্কার করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ সজীব বলেন, রোগীরা চিকিৎসা নিতে এসে যেন পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ পান, সে বিষয়টি আমাদের সবার দায়িত্ব। তিনি আরো বলেন, হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মী সবার জন্যই গুরুত্বপূর্ণ। হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরাও এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, হাসপাতালের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হলে রোগী ও স্বজনদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। অভিযানে উপস্থিত ছিলেন ডাঃ শিশির কুমার গাইন, ডাঃ মিরন হালদার, ডাঃ এইচ এম সোহাগ, ডাঃ শামীম হোসেন, ডাঃ শাহানাজ পারভীন সেতুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জগদীশ মন্ডল আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে