আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে মানিকগঞ্জের হরিরামপুরে কৃষি মেলা অনুষ্ঠিত


আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরের সুলতানপুর (বটতলা) মাঠে গ্রিন কোয়ালিশন, বারসিক ও কৃষক উদ্যোগে কৃষি প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়।
আজ বিকাল ৩.০০ টায় স্থানীয় কৃষকগণ বীজবৈচিত্র্য ষ্টল, ভেষজ উদ্ভিদ, কৃষি যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের মাটির ষ্টল প্রদর্শন করেন অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশবাদী সংগঠন বারসিকের সহযোগিতায় মেলায় ষ্টল পরিদর্শনের পাশাপাশি আলোচনা করেন বলড়া ইউপি সদস্য আওয়াল সিকদার, কবিরাজ রাশেদা আক্তার, কৃষক বিজ্ঞানী আব্দুল বাতেন, শাহিন বিশ্বাস, কৃষক উদ্যোক্তা শহীদ বিশ্বাস, বারসিক সহযোগী সমন্বয়কারী সত্যরঞ্জন সাহা, প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন, কৃষি কর্মকর্তা ময়নাল হক বলেন আমাদের কৃষকদের উদ্যোগে স্থানীয় বীজবৈচিত্র্য ও জৈব উপায়ে চাষাবাদকে গুরুত্ব দিতে হবে।
মাটির স্বাস্থ্য সুরক্ষায় সবুজ সার তৈরী করে চাষাবাদ করতে হবে। কৃষি বীজবৈচিত্র্য বাংলার ঐতিহ্য রক্ষায় আমাদের এগ্রোইকোলজি চর্চা করতে হবে। স্থানীয় কৃষকগণ পরিবেশ সম্মত উদ্যোগ ও চর্চাগুলোর তথ্য আদান প্রদান করেন। স্থানীয় বীজবৈচিত্র্য দিঘা ধান, হিজল দিঘা ধান, লাউ, বেগুন বীজ বিনিময় করে। কৃষকগণ ষ্টলগুলো দেখে কৃষকদের সংরক্ষিত নিজেদের বীজ দিয়ে নিজস্ব উপায়ে চাষাবাদ তথ্য আদান প্রদান করেন। গরুর গোবর দিয়ে জৈবসার তৈরী কৌশল তথ্য বিনিময় করেন।
কৃষক আব্দুল বাতেন নিজে স্বাধীনভাবে চাষাবাদের জন্য গরু পালন, বীজ সংরক্ষণ, কাঠের নাঙ্গল তৈরী করে চাষাবাদে কথা বলেন এবং কাঠের তৈরীর নাঙ্গল, জোয়াল, মই, মাতাইল ষ্টলে প্রদর্শন করে। মেলা শেষে স্থানীয় শিল্পীগণ দেশ মাটি ও মানুষের গান পরিবেশন করেন।
উল্লেখ্য,দিনব্যাপী এই আয়োজনের স্থানীয় কৃষক দেশীয় ফসলের সংরক্ষণ, পরিবেশবান্ধব কৃষির প্রসার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা এতে অংশগ্রহণকারীরা ধরিত্রী দিবসের তাৎপর্য তুলে ধরে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। “প্লাস্টিকমুক্ত পরিবেশ” এবং “প্রাণবৈচিত্র্য রক্ষায় সচেতনতা” এসব স্লোগানে মুখর হয়ে ওঠে।
মানিকগঞ্জ প্রতিনিধি :
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে