শামা ওবায়েদ রিংকু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সালথায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের নেত্রী শামা ওবায়েদ রিংকু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার থেকে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ফুকরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে মো. আজিজুল ইসলাম বলেন, জনপ্রিয় নেতা শামা ওবায়েদ রিংকুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
সমাবেশে বক্তারা বলেন, শামা ওবায়েদ রিংকু একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। দলের দুঃসময়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে সংগঠনকে সুসংগঠিত করেছেন। তার মতো যোগ্য নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
মুহা. ছরোয়ার হোসেন -বিশিষ্ঠি সমাজ সেবক ও শিক্ষানুরাগী অডিও বার্তায় বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ফরিদপুর-২ আসনসহ দেশের সার্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। সমাবেশে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজনেঃ- বিশিষ্ট ব্যবসায়ী মুহা. ছরোয়ার হোসেন
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.











কবিতা: অনুতপ্ত হতে হবে