বাসর রাতে জামালের আত্মহত্যা, সকালে বাঁশের আড়ায় ঝুলন্ত লাশ উদ্ধার


ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পিচনাইল গ্রামে বাসর রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. জামাল ফকির (২৭)। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাড়ির পাশে একটি বাঁশের আড়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের ধারণা, ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা সকালে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত জামাল ফকির পিচনাইল গ্রামের মো. রজো ফকিরের ছেলে।
ওয়ার্ড সদস্য মো. দবিরদ্দীন ফকির জানান, গত ২১ অক্টোবর এফিডেভিটের (কোর্ট ম্যারেজ) মাধ্যমে জামাল ও রোকেয়া বেগমের বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে পারিবারিকভাবে আনুষ্ঠানিক বিয়েও সম্পন্ন হয়।
জামালের বড় ভাই জালাল ফকির বলেন, “আমার ভাই শান্ত-স্বভাবের ছিল। কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। গতকালও মাঠে একসাথে কাজ করেছি। রাতে কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না।”
জামালের নববধূ রোকেয়া বেগম বলেন, “রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। কখন তিনি ঘর থেকে বের হয়েছেন জানি না। সকালে লোকজনের চিৎকারে ঘুম ভাঙে, তখন জানতে পারি তিনি মারা গেছেন।”
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “বৃহস্পতিবার রাতে বিয়ের পর সকালে জামালের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে