ভাঙ্গায় আহত হওয়া সাংবাদিক কে সহায়তা করলেন মাও. মিজানুর রহমান DBB


ফরিদপুর–৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি কেটে ফরিদপুর–২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আন্দোলন চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হওয়া দুই সাংবাদিককে আর্থিক সহযোগীতা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর–৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।
রোববার (২৮ সেপ্টেম্বর) রোববার দুপুরে ভাঙ্গা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে মাই টিভি’র ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. সরোয়ার হোসেন ও নন্দিত টিভি’র ভাঙ্গা উপজেলা প্রতিনিধি জামাল হোসেনকে এ আর্থিক সহযোগীতা করা হয়।

এ সময় ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও যমুনা টিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক ইত্তেফাক এর ভাঙ্গা উপজেলা প্রতিনিধি রমজান শিকদার, দৈনিক প্রলয় এর নির্বাহী সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, সিএনএন ও বঙ্গ টিভির স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন, দৈনিক সরেজমিনে পত্রিকার সানোয়ার হোসেন, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকা ও দৈনিক ভোরের বার্তা’র ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন, দৈনিক প্রতিদিনের কাগজ এর মো. জাকারিয়া, নয়া শতাব্দীর ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সোহাগ মাতুব্বর, বিকাল বার্তার রিপন সহ ভাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভাঙ্গা উপজেলা থেকে ২ ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গায় আন্দোলন চলাকালীন হঠাৎ কিছু সংখ্যক লোক ভাঙ্গা উপজেলা প্রশাসনিক ভবন, হলরুম, কৃষি অফিস, নির্বাচন অফিস, ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, অফিসার্স ক্লাব ভাংচুর করে ও অগ্নিসংযোগ করে। সাংবাদিকগণ ওই সময়ে সরাসরি লাইভ/ভিডিও ধারণ করতে গেলে তারা হামলার শিকার হন এবং কয়েকজন পড়ে গিয়ে আহত হন।
সাখাওয়াত হোসেন ভাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.



