আলফাডাঙ্গায় মনির নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় থানা’র দক্ষিণ পশ্চিম কোণের বাউন্ডারি ওয়াল থেকে আনুমানিক ৩০০ গজ দূরে প্রকাশ্যে দিনে রাতে মাদক বিক্রি দায়ে ফের মনিরুল ইসলাম মনির মোল্লা (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার (১৬ জুলাই২০২৫) সকালে তার বসত বাড়ি হইতে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মনির মোল্লা পৌরসভা ২নং ওয়ার্ড শ্রীরামপুর গ্রামে বাচ্চু মোল্লার ছেলে। থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স’ নিয়ে শ্রীরামপুর গ্রামে মনিরের বাড়িতে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার ও ব্যবসায়ীকে আটক করেন।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ কালে তার ( মনির) স্বীকার উক্তিতে বসত ঘর থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। তার বিরুদ্ধে পূর্বে আরো একটি( এক কেজি গাঁজা) মাদক মামলা রয়েছে।
আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা গেছে। আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল বলেন,মনির নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।
কিন্তু থানার নিকটবর্তী এলাকায় এভাবে মাদক বিক্রি হয়ে থাকে আমার জানা নেই,আমি অল্পকিছু দিন হলো যোগদান করেছি।সাংবাদিক ভাইয়েরাসহ কেহই এ বিষয় আমাকে অবগত করেন নাই।
আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে