ফরিদপুর-১ বিএনপি মনোনয়ন প্রত্যাশী ঝুনুমিয়ার আলফাডাঙ্গায় পূজা মন্ডপ পরিদর্শন-DVB


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজায় মন্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল থেকে ৩৯ টি পুজায় আর্থিক অনুদান দেন ফরিদপুর ১ আসন (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালি) মনোনয়ন প্রত্যাশী, সাবেক ভিপি বোয়ালমারী সরকারি কলেজ সংসদ ও সাবেক উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সামচুদ্দিন ঝুনু মিয়া।
গত অষ্টমীতে কুমারী পুজা নিয়ে পুরোহিত ও দর্শনার্থীদের ব্যস্ততা দেখা যায়। গত ১১ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যার পরে আলফাডাঙ্গা,বোয়ালমারী উপজেলার বিএনপি’র নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন দুর্গা পূজা কমিটি ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।বিভিন্ন পূজা মন্ডপে সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে।
বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দেশ নায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও তার নির্দেশনায় আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।তিনি আরো আশ্বস্ত করেন বিএনপি কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ।আপনারা নির্ভয়ে আনন্দের সাথে আপনাদের ধর্ম পালন করুন।কুচক্রী মহল যাতে পূজার শান্তি বিনষ্ট না করতে পারে সেজন্য বিএনপি নেতা কর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা ছিল।যে কোনো পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে থাকবে ।
পরবর্তীতে তিনি মন্দির কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ তুলে দেন। তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন ও সাবেক যুগ্ম-সম্পাদক আহমেদ শিকদার,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ইয়াদ আলী,ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ্যাড. হিমায়েত হোসেন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. ইমরুল হাসান, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান মিজান ও যুগ্ম আহবায়ক মনির হোসেন মনির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আল মিলন সহ আরো অনেকে।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.








