জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত-DVB


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজোলায় জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটি অভিভাবক সদস্য পদে প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সোমবার (৭ জুলাই ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিভাবক ভোটাধিকার প্রয়োগ করে এবং তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। ম্যানেজিং কমিটির সাধারন অভিভাবক সদস্য প্রতিনিধি পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ২ জন প্রার্থী অংশ নেন।
মোট ভোটার সংখ্যা ২৮৯ উপস্হিত ২১৪ জন। প্রার্থীদের মধ্যে মো.ছানোয়ার শেখ ২১১ ভোট পেয়ে প্রথম, মো. আতিয়ার ১১৯ ভোটে দ্বিতীয়, মো. কামরুজ্জামান মিয়া ৯৮ ভোটে তৃতীয়,মো. আমিনুর ইসলাম ৭৪ ভোটে ৪র্থ, মো. মশিউর ৬৯ ভোটে ৫ ম,মো. মোসতাক মোল্লা ৬৬ ভোট পেয়ে ৬ ষ্ঠ হয়েছে এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য লিমা সুলতানা ৯৮ ভোট, শিরিনা বেগম ৯৫ ভোট পেয়েছে। এদের মধ্যে মো.ছানোয়ার শেখ, মো. আতিয়ার, মো. কামরুজ্জামান মিয়া,মো. আমিনুর ইসলাম এবং লিমা সুলতানাকে বিজয়ী ঘোষনা করা হয়।
নির্বাচনে প্রিজাইডিং দায়িত্ব পালন করেন,উপজেলা একাডেমি সুপার ভাইজার মো.আশরাফুর রহমান ও সহকারী প্রিজাইডিং অফিসার মো. বদিউজ্জামান,সহকারী প্রিজাইডিং অফিসার মো. সরোয়ার ।নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.






