হিজবুল্লাহর হামলা সামলাতে ব্যর্থ ইসরায়েলের আয়রন ডোম: যুক্তরাষ্ট্র


হামাস ইসরায়েল যুুদ্ধের পর এবার নতুন শঙ্কা লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বেধে গেলে ইসরায়েলের আয়রন ডোমসহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ব্যর্থ হতে পারে বলে শঙ্কিত যুক্তরাষ্ট্র।
সিএনএন কে এমন আশঙ্কার কথা জানিয়েছেন ৩ মার্কিন কর্মকর্তা। তারা জানান, ইসরায়েলও ভয় পাচ্ছে যে, হিজবুল্লাহর বিপুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে দুর্বল হয়ে পড়তে পারে তাদের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিষয়টি নিয়ে ইসরায়েল তাদের উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কাছে।
ইসরায়েল লেবাননে স্থল ও আকাশপথে বারবারই হামলা চালানোর আভাস দিতে থাকার এই সময়ে বিষয়টি নিয়ে কথা উঠেছে।
ইসরায়েলের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, তারা দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম উত্তর ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবেই এমন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে বুধবার সিএনএন কে জানান এক মার্কিন কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের ঊধ্র্বতন এক কর্মকর্তা বলেছেন, “আমরা মূল্যায়ন করে দেখেছি যে, আয়রন ডোমের অন্তত কয়েকটি ব্যাটারি হামলা সামাল দিতে পারবে না।”
এক ইসরায়েলি কর্মকর্র্তা বলেছেন, এ ধরনের ঘটনা ঘটকে পারে তখনই যদি হিজবুল্লাহ মূলত সপ্রিসিশন গাইডেড অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। সেই হামলা প্রতিরোধ করা চ্যালেঞ্জিং হতে পারে।
হিজবুল্লাহ এরই মধ্যে সেই সক্ষমতা দেখিয়েছে । চলতি মাসের শুরুর দিকে তাদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় আয়রন ডোমের ব্যাটারি নষ্ট হয়েছে।
About Author
Leave a reply
You must be logged in to post a comment.








