সালথায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত-DVB


ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
আজ রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, খন্দকার আলীমুজ্জামান প্রমুখ। এবং শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী পরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও ইমামদের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা করেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.








