সালথায় জামাল মিয়ার নির্বাচনী জনসভায় লাখো মানুষের ঢল


আজ ৪ জানুয়ারী (বৃহঃবার) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -২ (সালথা-নগরকান্দা) এর উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার এক ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
সালথা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকাল ৪ ঘটিকায় জনসভা অনুষ্ঠিত হয়।
সালথা সাবেক যুবলীগ সভাপতি মোঃ খায়রুজ্জামান বাবু মেল্লার সঞ্চালনায় এই জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, সালথা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী ছাব্বির আলী।

ও যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ খান, রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন। মো খায়রুজ্জামান বাবু মোল্লা- চেয়ারম্যান সোনাপুর ইউনিয়ন পরিষদ, রামকান্তুপুর ইউনিয়নের আ”লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী লিটু, ও যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক মোল্লা,সহ সভাপতি শাহিনুজ্জামান শহিদ, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম (সাবেক চেয়ারম্যান যদুনন্দী ইউপি),আ”লীগ নেতা ডাঃ মোঃকওছার আলী, মোঃ আক্কাস হোসেন ইউপি সদস্য, সোনাপুর ইউপি সদস্য মোঃ আবুল হাসান ও সালথা আওয়ামীলীগের অংগ-সগঠনের নেতাকর্মী বৃন্দ।

ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুণ-https://youtu.be/52VKsVR2pzs
বক্তারা বলেন আমরা কেউ নৌকার বাইরে না প্রার্থীর বিপক্ষে। জামাল হোসেন মিয়া তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি কাউকে ভয় পাই না। সালথা নগরকান্দায় এমন কোন মায়ের পুত নেই যে আমার ভোটের গাঁয়ে হাত দেয়। এই এলাকায় আমার নাড়ী তো রয়েছে, এই এলাকার মানুষের সাথে আমার উঠাবসা ছোট বেলা থেকে। কেউ আমার ভাই, কেউ চাচা, কেউ বন্ধু কেউ ছোট বেলার খেলার সাথী।
আমি আপনাদের শাষক নয় সেবক হতে চাই,আপনাদের একটু সেবা করতে আমাকে ঈগল মার্কায় ভোট দিবেন আশা করছি। আমি এ দেশের সন্তান আপনাদের বাইরে নই। নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আগামী ৭ই জানুয়ারী আপনাদের মূল্যবান ভোটদিয়ে আমাকে জয়যুক্ত করুণ ইনশাল্লাহ জীবন বাজী রেখেও যদি হয় তবু আপনাদের পাশে থাকবো।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.















কবিতা: অনুতপ্ত হতে হবে