ভাঙ্গা উপজেলায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
গতকাল রাত সাড়ে নয়টার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়ায় আলমগীর মেম্বার এর রিক্সা গ্যারেজের সামনে থেকে মোঃ রাসেল মিয়া (২৮),পিতা- মোঃ ইদ্রিস আলী।
ও সাং- শান্তিনগর,থানা-দর্শনা ও মোঃ সাইফুল ইসলাম শিবলু(৩৫), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং- শিংনগর,থানা-জীবন নগর ,জেলা- চুয়াডাঙ্গা উভয় কে একশত পঞ্চাশ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। যার নং-০৩, তারিখ: ০২-১২-২০২৩
সুলতানা আক্তার ফরিদপুর জেলা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.





