কানাইপুরের রনকাইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ মেলা-২০২৩ অনুষ্ঠিত


ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ অক্টোবর ২০২৩ইং রনকাইল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষা উপকরণ মেলার শুভক্ষণে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু করা হয়।
সকাল ১০:৩০ মিনিটে সভাপতির বক্তব্য শেষে লাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন রনকাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামা প্রাসাদ ঘোষাল এবং আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার (প্রশাসন) মোঃ হারুন অর রশীদ।

শিক্ষার আলো জ্বালাবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো স্লোগান ধারণ করে সহকারী শিক্ষক ইমরান নাজিরের সঞ্চালনায় দিন ব্যাপী এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মেলার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন শ্যামা প্রাসাদ ঘোষাল, রনকাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুন অর রশীদ, সহ-সুপার (প্রশাসন) ও এনামুল হাসান (মাসুম) সহকারী শিক্ষক (আরবি) আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা। বক্তাগন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং শিক্ষার মান্নোয়নে দিকনির্দেশনা ও গঠন মূলক বক্তব্য প্রদান করেছেন।

শিক্ষার্থীরা উক্ত মেলায় উপস্থাপন করে বিভিন্ন উপকরণের মধ্য দিয়ে রোবট, ল্যাপটপ, মোবাইল-ফোন, লঞ্চ, ফেরি এবং ফুল-ফল সহ ইত্যাদি দৃশ্য সমূহ। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আনন্দ উপভোগ করে। যা বাস্তব ভিত্তিক শিক্ষাকে বেগবান করেছে।
এসময় মেলায় আরও উপস্থিত ছিলেন রনকাইল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয়, সহকারী শিক্ষক বৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যগন। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এতে অংশ নেয় অত্র প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ।
প্রধান শিক্ষকের নির্দেশনায় মেলার আয়োজক ছিলেন মোঃ ইব্রাহিম মোল্লা, সহকারী শিক্ষক (আইসিটি)। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ রোমান মোল্লা সহ সকল শিক্ষক ও কর্মচারীগন।
উল্লেখ্য, শিক্ষা উপকরণ মেলায় অংশ নেয় অত্র প্রতিষ্ঠানের ৬ষ্ট ও ৭ম শ্রেণির শিক্ষার্থী বৃন্দ। এর মধ্যে থেকে দায়িত্বশীল শিক্ষক বৃন্দ ১ম, ২য়, ৩য় সহ উল্লেখযোগ্য স্থান অধিকার করার গৌরব অর্জন করা কৃতি শিক্ষার্থীদের তালিকা তৈরি করে রাখেন।
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে