ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামে বিএম ফাউন্ডেশনের উদ্যোগে শতাধীক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
শনিবার ( ২৮ নভেম্বর) বিকালে চান্দাখোলা মাদ্রাসা মাঠে এই কম্বল বিতরন অনুষ্ঠিত হয়। জানা গেছে বিএম ফাউন্ডেশন ঢাকার একটি মানবিক প্রতিষ্ঠান, সর্বদা অসহায় দরিদ্র মানুষের সেবায় প্রতিষ্ঠান টি কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের সদস্য ওই গ্রামের বাসিন্দা আক্তার মোল্লার সন্তান আরিফ আহম্মেদ এর তত্বাবধানে স্থানীয় যুবক ও সমাজকর্মী এমদাদ হোসেন সহযোগিতায় স্থানীয় দরিদ্র মানুষের মাঝে এই সব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান বিএম সাবাব আহম্মেদ, অত্র মাদ্রাসার মোহতামীম মাওলানা লুৎফর রহমান, স্থানীয় জাহিদ সরদার, আশকার মোল্লা প্রমূখ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com