ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার বার (২১ নভেম্বর) বিকালে সোনাপুর সড়কের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক মোল্লা ব্যবস্থাপনায় বিশিষ্ট ব্যবসায়ী ইউনিয়েনর সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা ছরোয়ার হোসেন। মিছিলটি ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক হইতে শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য হাবিব ,মনির হোসেন মোল্য, সাহাদাৎ, লিয়াকত হোসেন, জালাল মেম্বর, মোশারেফ মাতুব্বর, ফজলু মাতুব্বর, শাহজাহান মাতুব্বর, আজিজুর রহমান, যুবদল নেতা বেলায়েত হোসেন, হাবিব মাতুব্বরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এ সময় বক্তাগণ বলেন আপনারা নিষিদ্ধ দল কেন আপনারা গোপালগঞ্জে নৈরাজ্য সৃষ্টি করছেন,কেন সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন। আমরা অনেক সহ্য করেছি আর নয়। এখন আমরা রাজপথ দখলে রেখেছি,আপনাদের এই নৈরাজ্যের দাঁত ভাঙ্গা জবাব দেব। তাই হুশিয়ার হয়ে যান এই বাংলার মাটিতে আপনাদের রাজনীতি করার অধিকার আপনাদের নাই।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com