দক্ষিণ বঙ্গের ঐতিহাসিক ইলমী ও আমলী মারকায জামেয়া আরাবিয়া বাইতুল উলুম রসুলপুর,এর ঐতিহাসিক তিনদিন ব্যাপি মাহফিল ও হালকায়ে জিকির আগামী ১৯ নভেম্বর শুরু হয়ে ২২ তারিখ রবিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
উক্ত মাহফিল এবং মারকায প্রতিষ্ঠা করেন, পিরোজপুরের প্রত্যান্ত গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া একজন বাল্যঅন্ধ বুজুর্গ হযরত হাফেজ মাওলানা আব্দুল মতিন নেছারী পীর সাহেব রসুলপুরী রহঃ। বর্তমান পরিচালক তাঁর আপন ছোট ভাই তিনি জানান, যুগশ্রেষ্ঠ ওলীয়ে মুকাম্মেল শাইখ ও মুরশিদ আল্লামা আব্দুল মতিন নেছারী পীর সাহেব রসুলপুরী রহঃ কর্তৃক প্রতিষ্ঠিত ইলমী ও আমলী মারকায রসুলপুর দাওরা হাদিস মাদরাসা ও বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন এর ঐতিহাসিক তিনদিন ব্যপি বাৎসরিক ওয়াজ মাহ্ফিল ও হালকায়ে জিকির ১৯, ২০ ও ২১ নভেম্বর ২০২৬ রোজ, বৃহঃ শুক্র ও শনিবার।

সার্বিক তত্বাবধান করবেন, বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন এর সম্মানিত আমিরুল উমারা রসুলপুর দাওরা হাদিস মাদরাসার সুযোগ্য মুহতামিম, হযরতজী রহঃ এর স্নেহের ছোট ভাই, আলহাজ্ব হযরত মাওলানা শরিফ মাসুম বিল্লাহ নেছারী দা,বা, পীর সাহেব রসুলপুরী। দেশের সর্বচ্চ পর্যায়ের আলোচক ও উলামায়ে কেরামগন আগমন করবেন এবং হৃদয় গ্রাহী আলোচনা করবেন।
ঐতিহাসিক এই ইসলাহী আত্মশুদ্ধির মারকাযে দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষ সালেকদের আগমন ঘটবে বলে আশাবাদী সেখানে দলমত নির্বেশেষে ইসলাহী এই মার্কাযে অংশগ্রহণ করে আত্মশুদ্ধি অর্জনের জন্য সকলের প্রতি দ্বীনি দাওয়াত দেন আমিরুল উমারা। সেই সাথে সকলের নিকট সার্বিক সফলতার দোয়ার আবেদন জানান।
মোঃ জাকারিয়া মাসুদ, নিজস্ব প্রতিবেদক,
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com