আওয়ামীলীগ, যুবলাীগ ও ছাত্রলীগের ডাকা হরতাল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা সেচ্ছাসেবক দল। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সালথা উপজেলা সদরে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা সদরের হারেজ মার্কেট থেকে শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কের লাভ চত্তরে এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হরতাল এবং নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা হরতালের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি, বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাইল মাতুব্বরের নেতৃত্বে ও সদস্য সচিব মামুন চৌধুরীর পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নান্নু মোল্লা, যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হুসাইন, হাবিবুর রহমান হাবিব।

উপজেলা ছাত্র দলের সভাপতি সাইফুল ইসলাম রাজ, সেচ্ছাসেবক দল নেতা, সোহেল রানা, বাবুল মাতুব্বর, শহিদুল ইসলাম, লুতফার মাতুব্বর, হাসান খন্দকার, শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকুব্বর মাতুব্বর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা হরতাল ও নাশকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com