জয়পুরহাটের পাঁচবিবিতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্ষুদে দাবারুদের উৎসাহ দিতে তাদের সঙ্গে দাবা খেলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ কাশপিয়া তাসরিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তামবিরুল ইসলাম।
বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচবিবির ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসের দাবা প্রতিযোগিতায় এ ব্যতিক্রমী আয়োজন দেখা যায়। এ সময় কোমলমতি শিশু-কিশোর দাবাড়ুদের সঙ্গে দাবার বোর্ডে বসে খেলেন ইউএনও-ওসি। প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তাকে নিজেদের সঙ্গে দাবা খেলতে দেখে উপস্থিত সবাই আনন্দ প্রকাশ করেন। বিশেষ করে ক্ষুদে দাবাড়ু শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত হয়। তাঁদের কাছে এটি ছিল আনন্দের পাশাপাশি বিশেষ এক অনুপ্রেরণার মুহূর্ত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাসান আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আঃ হান্নান চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইউএনও এবং ওসি বলেন, শিশু-কিশোরদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করা হয়েছে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বুদ্ধিবৃত্তিক চর্চায় শিশুদের আগ্রহী করে তুলতে তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দাবা খেলায় অংশ নিয়েছেন তাঁরা। এ ধরনের আয়োজন শিশুদের মনোযোগ, চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে বলেন।
আব্দুল কাইয়ুম জয়পুরহাট।
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com