ফরিপুরের সালথায় বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। আজ মঙ্গলবার ৩ নভেম্বর বাদ আসর সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নটখোলা গোরস্থান মাঠ প্রাঙ্গনে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। আবহমান কাল ধরে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। আর কোরআন কারিমের ৭৭টি নামের এক নাম হলো ‘ওয়াজ’ বা উপদেশ। মহান আল্লাহ হলেন, প্রথম ওয়ায়েজ বা ওয়াজকারী। প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) হলেন দ্বিতীয় ওয়ায়েজ, এই সূত্রে নবী করিম (সা.)-এর উত্তরাধিকারীরা ওয়ায়েজিন। এ উম্মতের দাওয়াতি কাজ পরিচালনা করবেন ওয়ারেসাতুল আম্বিয়া তথা নবীদের উত্তরাধিকারী ওলামায়ে কেরামগণ।
নটখোলা জলকার পাড়া গোরস্থানে যুব সমাজের উদ্যেগে মোঃ মজিবুর সরদার এর সভাপতিত্বে বিশাল ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন স্কলার আবু ত্বহা মুহাম্মদ আদনান ত্বলিবে ইলিম,দাঈ ইলাল্লাহ,ঢাকা। প্রধান আর্কশন বর্তমান বিশ্বের সুপ্রশিদ্ধ ক্বারীদের মধ্যে অন্যতম বাংলাদেশের প্রধান ক্বারী -শায়খুল কুররা শাইখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী ঢাকা।

বিশেষ অতিথি বৃন্দ মুফতি শহিদুল হক আনসারী-খতিব দক্ষিন নুর জামে মসজিদ ঢাকা। মুফতি শফিকুল ইসলাম-বোয়ালমারী মাদ্রাসা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মুহা. ছরোয়ার হোসেন- বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজ সেবক ও শিক্ষানুরাগী ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক। এ সময় মুহা. ছরোয়ার হোসেন বলেন আসুন আমরা ইসলামের আলোতে আলোকিত হই, সুন্দর ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যমতে কাজ করি, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।
মাহফিলে নটখোলা এবং এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি যোগ দেন। ইসলামের সঠিক দিকনির্দেশনা, সমাজ সংস্কার, এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানিয়ে গভীর রাত পর্যন্ত এই মাহফিল ও জিকির-আজকার চলে। সবশেষে মুসলিম উম্মাহ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com