মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে অদ্য ০১ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০০০১ ঘটিকায় অধিনায়ক। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর নেতৃত্বে ৩০ জন সদস্যের টহলদল এবং সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাট এর উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ০১ টি টহলদল কর্তৃক একত্রিত হয়ে যৌথভাবে পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করার উদ্দেশ্যে গমন করেন।
পরবর্তীতে, একই তারিখ *আনুমানিক ০০৩০ ঘটিকায় পাঁচবিবি উপজেলাধীন সদর রোডের বালিঘাটা বাজার এলাকায় বসবাসকারী মোঃ হাবিব মন্ডলের বাড়ির ভাড়াটিয়ার ব্যবহৃত কক্ষে তল্লাশি অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, তল্লাশি অভিযানকালে পাঁচবিবি উপজেলার কমিশনার মোঃ আমজাদ হোসেন, ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রাজ্জাক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যৌথ অভিযানে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ ব্যাটালিয়ন সদরে এনে গণনা করা হলে সর্বমোট ২০০ টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।পরবর্তীতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের সর্বমোট সিজার মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা। উল্লিখিত অভিযান পরিচালনাকালে বাড়ির মালিক মোঃ হাবিব মন্ডলের বাড়িতেমতল্লাশি করে ভাড়াটিয়ার ব্যবহৃত একটি কক্ষ থেকে উল্লিখিত *ইয়াবা ট্যাবলেটসমূহ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিম্নে বর্ণিত ব্যক্তি উক্ত কক্ষটি ভাড়া নিয়ে সেখানে ইয়াবা ব্যবসা পরিচালনা করতেন বলে জানা যায়। তবে উল্লিখিত তল্লাশী অভিযানে মাদকের প্রকৃত মালিককে না পাওয়ার প্রেক্ষিতে তাকে পলাতক আসামি করা হয়েছে।
পলাতক ব্যক্তির পরিচয়মোঃ জামাল হোসেন(৫০)পিতাঃ আলী হোসেন গ্রামঃ বালিঘাটা বাজার,পোস্টঃ পাঁচবিবি উপজেলাঃ পাঁচবিবি,জেলাঃ জয়পুরহাট উল্লেখ্যঃ উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পাচারকারী/মাদক ব্যবসায়ীদের বিস্তারিত তথ্য মাদক নিয়ন্ত্রণ কর্তৃক সংগ্রহিত হওয়ার প্রেক্ষিতে, এতদসংক্রান্ত পরবর্তী বিচারিক কার্যক্রম ও মালিকবিহীন মাদক ধ্বংস কার্যক্রম পরিচালিত হওয়ার পূর্ব পর্যন্ত জব্দকৃত ইয়াবা সমূহ এজাহার লিপিবদ্ধকারী হিসেবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে সংরক্ষিত হবে।
আব্দুল কাইয়ুম, জয়পুরহাট
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com