দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে।
উক্ত কর্মসূচির আওতায় আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ সময় যুব উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামছুল ইসলাম এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশাদুজ্জামান আসাদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।
আব্দুল কাইয়ুম,জয়পুরহাট
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com