জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া সীমান্ত এলাকা হতে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী'কে গ্রেফতার করেছে এসআরবি-৫ ও জয়পুরহাট ২০ বিজিবির যৌথ অভিযানে।
আটক মাদক কারবারীরা হলেন, উপজেলার চেঁচড়া গ্রামের মৃত মুল্লুক চাঁদের ছেলে আবুল কাশেম (৫৫) ও একই এলাকার মৃত ছইমুদ্দিনের ছেলে মোঃ সুরুজ মন্ডল (৪০)। ভুইডোবা গ্রামের মোঃ ইউসুফ হোসেনের ছেলে মোঃ রিফাত (২৩) কৌশলে পালিয়ে যায়।
জানা যায় চেচড়া গ্রামের কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যগুলো সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদ এলাকায় নিজ বাড়িতে মজুদ রাখে। এমন গোপন সংবাদে সেইসঙ্গে তথ্য প্রযুক্তির সহায়তায় এসআরবি ও বিজিবির বাহিনীর যৌথ অভিযান কালে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক সহ তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের নিজ বাড়ি তল্লাশি করে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদেরকে আটক করা হলেও রিফাত পালিয়ে যায়। পরে আটক মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।
আব্দুল কাইয়ুম, জয়পুরহাট:
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com