আসন্ন শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে জয়পুরহাটের পাঁচবিবিতে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় ১৩০ পরিবারের নারীদের মাঝে শাড়ি বিতরণ করলেন জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত এসব শাড়ি বিতরণের মধ্য দিয়ে অসহায় নারীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে এসব শাড়িগুলো তুলে দেন জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন,পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদ হাসান,জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট পৌর মেয়র প্রার্থী মুহাঃ হাসিবুল আলম লিটন,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।
ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু সুফিয়ান মুক্তার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ কুমার দাস,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী প্রমূখ।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবাইদুল হক। বক্তব্য প্রধান অতিথি বলেন,শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ শাড়ি গুলো বিতরণ করা হলো। সনাতন ধর্মাবলম্বী অসহায় নারীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতেই এই মহতি উদ্যোগ। এতে করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে গড়ে তুলবে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি।
আব্দুল কাইয়ুম,জয়পুরহাট:
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com