শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহা. ছরোয়ার হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবহমান সংস্কৃতি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গাপূজা হয়ে ওঠে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলা।
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় মুহা. ছরোয়ার হোসেন সনাতন ধর্মাবলম্বীসহ সমাজের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রেখে সবাই মিলে একটি শান্তিপূর্ণ সুন্দর ও মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। দাঙ্গা ফ্যাসাদ কাইজ্জাসহ অসামাজিক কার্য্যকলাপ বন্ধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে তিনি সোনাপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com