ফরিদপুরের সালথায় “শিশু বিয়ে আর নয়”-কন্যাকরবে বিশ্বজয়” এই পতিপাদ্য সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আজ সোমবার (১২অক্টোবর) সকাল সাড়ে ১০টায় একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা শিক্ষা অফিসার মুহাঃ তাশেম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি,
সালথা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি তরিকুল ইসলাম প্রমূখ। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে কন্যাশিশুর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সুশিক্ষা, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com