ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে রায়েরচর মজুমদার পাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সোনাপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ তারা মজুমদারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সোনাপুর ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মুহাঃ সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিজুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ আঃ হান্নান মজুমদার, পল্লী চিকিৎসক সাহাদত হোসেন, সিয়াম হোসেন কাশেম, শহীদুল শরীফ, সিদ্দিক মাতুব্বর, জাহিদ কাজী, তোরাফ শেখ, ইকরাম শেখ, মুন্সি সিরাজুল ইসলাম, লুৎফার মাতুব্বর, রুস্তম মাতুব্বর, সাহিদ মোল্লা, হান্নান মোল্লা, শামিম মজুমদার, পান্না মজুমদার, জুনাইদ মাতুব্বর, নুরুল ইসলাম মেম্বার, আইয়ুব শেখ, তাজ মুন্সি, বেলায়েত হোসেন প্রমূখ।
এসময় সোনাপুর ইউনিয়নকে মাদক, কাইজা (দাঙ্গা-সংঘাত) ও সামাজিক অবক্ষয়মুক্ত করে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহাঃ ছরোয়ার হোসেন।

এ সময় তিনি বলেন, জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পেলে সোনাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
আমি বিজয়ী হতে পারলে সোনাপুর ইউনিয়নকে মাদক ও কাইজা মুক্ত করব। ইউনিয়নের প্রতিটি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করব। আমার লক্ষ্য হবে সোনাপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।”তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক উদ্যোগকে উৎসাহিত করা হবে।
একই সঙ্গে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। সোনাপুর ইউনিয়নের মানুষ আমার শক্তি। জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করব। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে উন্নয়নের আওতায় এনে একটি সুন্দর, নিরাপদ ও বসবাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি আসন্ন নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচিত হলে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তার ঘোষণাকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com