সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আলফাডাঙ্গায় ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত


ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলায় “এসো আলফাডাঙ্গা গড়ি” সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে ।
এ কর্মসূচির মধ্যে গরীব অসহায় রোগীদের মধ্যে ফ্রি স্বাস্থ্যসেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করেন। সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় উপজেলার বিভিন্ন এলাকার আগত রোগী বিনামূল্য ঔষধ ও চিকিৎসা সেবা গ্রহন করেন।
এসো আলফাডাঙ্গা গড়ি” সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সকাল ১০টায় আলফাডাঙ্গা পৌর সদরে রিয়াদ ভবনের দ্বিতীয় তলায় স্বাস্থ্যসেবা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম বায়েজিদ খাঁন।
এসো আলফাডাঙ্গা গড়ি সংগঠনের আহবায়ক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার, আলফাডাঙ্গা আরিফুজ্জাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদুর রহমান, লেখক ও গীতিকার সামচুদ্দিন হাসু,
মুক্তি যোদ্ধা সাংবাদিক খান আসাদুজ্জামান টুনু, মহিউদ্দিন মাষ্টার, হুমায়ন কবির, মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ।দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ শাহ আলম ও গাইনি বিশেষজ্ঞ ডাঃ শ্যামল কুমার বিশ্বাস।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে