দৈনিক ভোরের বার্তা

Main Menu

  • হোম
  • বাংলাদেশ
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • ফিচার
  • চাকরি
  • ভিডিও

logo

দৈনিক ভোরের বার্তা

  • হোম
  • বাংলাদেশ
    • সালথায় নববধূর হাতে মেহেদি রং না মুছতেই মালয়েশিয়ায় মর্মান্তিকভাবে স্বামীর মৃত্যু

      জুলাই ১১, ২০২৬
      0
    • আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

      জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের আগৈলঝাড়ায় শুভ উদ্বোধন

      জুন ২৮, ২০২৬
      0
    • ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর,

      সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট খুলেছে-পুলিশি তদন্ত শুরু DBB

      মে ১৩, ২০২৬
      0
    • হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ওসম্প্রচার মন্ত্রী

      আগৈলঝাড়া  হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ওসম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন

      এপ্রিল ২১, ২০২৬
      0
    • হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

      সালথায় ২৩ হাজার ১২০ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

      এপ্রিল ১৯, ২০২৬
      0
    • নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”

      নানা আয়োজনে সালথায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

      এপ্রিল ১৪, ২০২৬
      0
    • সালথা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

      স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদ মিনারে সালথা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

      মার্চ ২৬, ২০২৬
      0
    • ইসলামের বড় শিক্ষা হচ্ছে মানবতা সালথায় -শামা ওবায়েদ

      ইসলামের বড় শিক্ষা হচ্ছে মানবতা সালথায়  -শামা ওবায়েদ

      ফেব্রুয়ারি ২, ২০২৬
      0
    • সালথায় ভোটের গাড়ির প্রচারণা

      দেশের চাবি আপনার হাতে-সালথায় ভোটের গাড়ির প্রচারণা

      জানুয়ারি ২২, ২০২৬
      0
  • দেশজুড়ে
    • -পানিতে ডুবে মৃত্যু বেড়ে- ৩৪

      কক্সবাজারে পাহাড়ধস ও টানা ভারী বর্ষণ -পানিতে ডুবে মৃত্যু বেড়ে- ৩৪

      জুলাই ১২, ২০২৬
      0
    • আগৈলঝাড়ায় থানা পরিদর্শনে তথ্য মন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

      থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পরিদর্শনে আগৈলঝাড়ায় তথ্য মন্ত্রী

      জুলাই ১২, ২০২৬
      0
    • প্রকল্পের ৭৩ লাখ টাকা বাঁচিয়ে সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার

      সরকারি অর্থ জনগণের আমানত- ৭৩ লাখ টাকা বাঁচিয়ে সরকারি কোষাগারে ফেরত দিলেন ...

      জুলাই ১২, ২০২৬
      0
    • ফরিদপুরে যাত্রীবাহী বাসচাপায় নিহত- ৪

      ফরিদপুরে যাত্রীবাহী বাসচাপায় নিহত- ৪

      জুলাই ১১, ২০২৬
      0
    • পিআইওর বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

      নগরকান্দায় পিআইওর বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

      জুলাই ১১, ২০২৬
      0
    • ইয়াবাসহ আটক দুই যুবককে থানায় সোপর্দ নামে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

      জুলাই ১১, ২০২৬
      0
    • হরিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে কারাদণ্ড

      মাদক সেবনের অপরাধে হরিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে কারাদণ্ড

      জুলাই ১১, ২০২৬
      0
    • সালথায় নববধূর হাতে মেহেদি রং না মুছতেই মালয়েশিয়ায় মর্মান্তিকভাবে স্বামীর মৃত্যু

      জুলাই ১১, ২০২৬
      0
    • সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০দলীয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

      জুলাই ১০, ২০২৬
      0
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০দলীয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

      জুলাই ১০, ২০২৬
      0
    • কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০ দলীয় ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ট ম্যাচ অনুষ্ঠিত

      সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০ দলীয়  ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ট ম্যাচ অনুষ্ঠিত

      জুলাই ৪, ২০২৬
      0
    • সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

      জাঁকজমক পূর্ণভাবে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

      জুন ১৯, ২০২৬
      0
    • সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির (SUFA আত্মপ্রকাশ

      সালথার সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির (SUFA আত্মপ্রকাশ

      জুন ৪, ২০২৬
      0
    • জাঁকজমকপূর্ণ ভাবে সালথার ফুকরায় ঈদ পরবর্তী ফুটবল খেলা অনুষ্ঠিত

      মে ৩১, ২০২৬
      0
    • সালথার সোনাপুরের ফুকরায় ১লা মে উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

      মে ১, ২০২৬
      0
    • সালথায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

      এপ্রিল ২৭, ২০২৬
      0
    • কোয়ার্টার ও সেমিফাইনাল অনুষ্ঠিত

      সালথায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর কোয়ার্টার ও সেমিফাইনাল অনুষ্ঠিত

      এপ্রিল ২৬, ২০২৬
      0
    • সালথা সোনাপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

      সালথার সোনাপুরে  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

      এপ্রিল ১০, ২০২৬
      0
  • বিনোদন
    • সালথা সোনাপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

      সালথার সোনাপুরে  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

      এপ্রিল ১০, ২০২৬
      0
    • ঈদে এখন নাইরে ভাই হাসিতে আর খুশীতে,

      কবিতা-হায়রে ঈদ!

      মার্চ ১৫, ২০২৬
      0
    • মরহুম কেএম ওবায়দুর রহমান ৮দলীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল

      মরহুম কেএম ওবায়দুর রহমান ৮দলীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল সালথায় অনুষ্ঠিত

      নভেম্বর ১৯, ২০২৫
      0
    • অনবদ্য-ঘটনা দূর্ঘটনা ও একটি ক্যাপ

      অনবদ্য-ঘটনা দূর্ঘটনা ও একটি ক্যাপ

      অক্টোবর ৩, ২০২৫
      0
    • শেরপুরে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত

      শেরপুরে নানা আয়োজনে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত DBB

      জুলাই ৩, ২০২৫
      0
    • গরিব ছিলে, ছিলে মূর্খ, ছিলে এক গেঁয়ো চাষা, তবু তুমি কমতি রাখোনি দিতে মোরে ভালোবাসা।

      কবিতা: নিজেদের খেয়াল রেখো DBB

      জুন ৬, ২০২৫
      0
    • লাবণ্য অ্যাওয়ার্ড পেলেন দৈনিক ভোরের বার্তার সাংবাদিক শিমুল রানা DBB

      মে ২৫, ২০২৫
      0
    • বানরলাঠি বা বাঁদরলাঠি

      প্রকৃতির কানে দুলছে সোনালী ফুল -সেলিম শাহী

      মে ১৩, ২০২৫
      0
    • আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া

      রিয়েলিটি শো বিউটি কুইনের দ্বিতীয় অডিশন শুরু ১৮ অক্টোবর-DVB

      অক্টোবর ১১, ২০২৪
      0
  • ফিচার
  • চাকরি
  • ভিডিও
  • কক্সবাজারে পাহাড়ধস ও টানা ভারী বর্ষণ -পানিতে ডুবে মৃত্যু বেড়ে- ৩৪

  • থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পরিদর্শনে আগৈলঝাড়ায় তথ্য মন্ত্রী

  • সরকারি অর্থ জনগণের আমানত- ৭৩ লাখ টাকা বাঁচিয়ে সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার UNO

  • ফরিদপুরে যাত্রীবাহী বাসচাপায় নিহত- ৪

  • নগরকান্দায় পিআইওর বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

ঢাকাদেশজুড়েফরিদপুরসালথা
Home›দেশজুড়ে›ঢাকা›সরকারি অর্থ জনগণের আমানত- ৭৩ লাখ টাকা বাঁচিয়ে সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার UNO

সরকারি অর্থ জনগণের আমানত- ৭৩ লাখ টাকা বাঁচিয়ে সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার UNO

By Mosharof Masud
জুলাই ১২, ২০২৬
25
0
Share:
প্রকল্পের ৭৩ লাখ টাকা বাঁচিয়ে সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার

“সরকারি অর্থ জনগণের আমানত ,সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, অপচয় কিংবা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ প্রায়ই আলোচনায় আসে। কিন্তু সেই প্রচলিত চিত্রের বাইরে গিয়ে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসন গড়েছে এক ব্যতিক্রমী নজির।

উপজেলার তিনটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার পর অব্যয়িত ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।

সরকারি অর্থের সাশ্রয়ী ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। প্রশাসনের এই পদক্ষেপ ইতোমধ্যে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রশংসা কুড়িয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের জন্য মোট ১ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৪০৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের আওতায় মোট ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।

এর উদ্দেশ্য ছিল পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষিজমির উৎপাদনশীলতা বৃদ্ধি, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানো এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করা। প্রকল্পটির উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত তদারকি করা হয়েছে। বিশেষ করে ইউএনও দবির উদ্দিন ব্যক্তিগতভাবে একাধিকবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন। কাজের গুণগত মান, ব্যয়ের যৌক্তিকতা এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রায় তিন মাসব্যাপী খননকাজ শেষে শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি ব্যবহার, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়সহ সব বিল পরিশোধ করা হয়। এরপরও ৭৩ লাখ ৩৬ হাজার ৩৬৫ টাকা অব্যয়িত থাকে। সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) একাধিক সদস্য বলেন, শুরু থেকেই ইউএনও দবির উদ্দিন প্রকল্পটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছেন। নিয়মিত মাঠ পরিদর্শন, কাজের মান যাচাই এবং ব্যয়ের প্রতিটি খাত পর্যবেক্ষণের কারণে কোনো ধরনের অপচয় বা অনিয়মের সুযোগ তৈরি হয়নি। ফলে নির্ধারিত মান অক্ষুণ্ন রেখেই কম ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।

স্থানীয় কৃষকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং শুষ্ক মৌসুমে সেচের জন্য পর্যাপ্ত পানি পাওয়া যেত না। পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং এলাকার পরিবেশগত ভারসাম্যও রক্ষা পাবে। পাশাপাশি মাছের প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার হওয়ায় স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।

সালথা উপজেলার বাসিন্দা আরমান মাতুব্বর বলেন, “সরকারি প্রকল্পে কাজ শেষ হওয়ার পর টাকা ফেরত গেছে—এমন ঘটনা আমরা খুব একটা শুনি না। ইউএনও দবির উদ্দিন দেখিয়ে দিয়েছেন, সততা ও আন্তরিকতা থাকলে সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব। আমরা এমন উদ্যোগকে স্বাগত জানাই।”

একই উপজেলার আনোয়ার মোল্যা বলেন, “খাল পুনঃখননের কাজও ভালো হয়েছে, আবার সরকারের অনেক টাকাও বেঁচেছে। এতে সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে। সরকারি কর্মকর্তারা চাইলে যে স্বচ্ছতার সঙ্গে কাজ করা যায়, সালথার এই উদ্যোগ তার বড় উদাহরণ।”

সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আছাদ মাতুব্বর বলেন, “রাজনীতি যার যার জায়গায় থাকলেও ভালো কাজের প্রশংসা করতেই হবে। সরকারি অর্থ জনগণের সম্পদ। সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে অব্যয়িত টাকা কোষাগারে ফেরত দেওয়ার সিদ্ধান্ত অবশ্যই প্রশংসনীয়। এমন উদ্যোগ অন্য উপজেলাগুলোর জন্যও অনুসরণীয় হতে পারে।”

সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ বলেন, “সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে উন্নয়নের সুফল জনগণ পায়। সালথা উপজেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই ইতিবাচক। ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছ প্রশাসনিক চর্চা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম  বলেন, “সরকারি প্রকল্পে ব্যয়ের স্বচ্ছতা ও অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার সংস্কৃতি শক্তিশালী হলে উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের আস্থা আরও বাড়বে। একই সঙ্গে সরকারি অর্থের অপচয় রোধে এটি অন্য প্রশাসনিক ইউনিটগুলোর জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”

সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্পে কাজের মান অক্ষুণ্ন রেখে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা সত্যিই প্রশংসনীয়। এটি প্রমাণ করে, সৎ ও দক্ষ প্রশাসনিক নেতৃত্ব থাকলে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব। ইউএনও দবির উদ্দিনের নেতৃত্বে সালথা উপজেলা প্রশাসন যে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা শুধু সালথা নয়, দেশের অন্যান্য প্রশাসনিক ইউনিটের জন্যও অনুসরণীয় হতে পারে। এ ধরনের উদ্যোগ সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে।”

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন দৈনিক ভোরের বার্তা’ কে বলেন, “সরকারি অর্থ জনগণের আমানত। এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা প্রকল্পের প্রতিটি ধাপে মান বজায় রেখে প্রয়োজনীয় ব্যয় করেছি। কাজ শেষ হওয়ার পর যে অর্থ অবশিষ্ট ছিল, সরকারি বিধি অনুযায়ী তা কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। জনগণের কল্যাণে বরাদ্দকৃত প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করাই প্রশাসনের অঙ্গীকার। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।”

স্থানীয়দের দাবি, যেখানে প্রায়ই সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, অতিরিক্ত ব্যয় কিংবা দুর্নীতির অভিযোগ ওঠে, সেখানে সালথা উপজেলা প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। শুধু অর্থ সাশ্রয়ই নয়, সরকারি অর্থ ব্যবস্থাপনায় সততা, দক্ষতা ও জবাবদিহিতার যে উদাহরণ তৈরি হয়েছে, তা অন্য প্রশাসনিক ইউনিটগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন তারা।

নিজস্ব প্রতিবেদন

দৈনিক ভোরের বার্তা

About Author

Avatar

Mosharof Masud

See author's posts

Tagsঢাকাদেশজুড়েদৈনিক ভোরের বার্তাফরিদপুর সালথা
Previous Article

ফরিদপুরে যাত্রীবাহী বাসচাপায় নিহত- ৪

Next Article

থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পরিদর্শনে আগৈলঝাড়ায় ...

0
Shares
  • 0
  • +
  • 0
  • 0
  • 0
  • 0
Avatar

Mosharof Masud

Related articles More from author

  • প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান
    খুলনাদেশজুড়ে

    খুলনায় গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং সভা অনুষ্ঠিত ও সনদপত্র প্রদান DBB

    জুলাই ১৮, ২০২৫
    By Mosharof Masud
  • ডিবি পুলিশের অভিযানে ১৫০
    ঢাকাদেশজুড়েফরিদপুরভাঙ্গা

    ভাঙ্গা উপজেলায় ডিবি পুলিশের অভিযানে  দুই  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  

    ডিসেম্বর ২, ২০২৩
    By Mosharof Masud
  • ঢাকাদেশজুড়ে

    শ্রীনগরের ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী শান্তি সমাবেশ অনুষ্ঠিত –দৈনিক ভোরের বার্তা

    ফেব্রুয়ারি ১১, ২০২৩
    By Mosharof Masud
  • ভাই ভাই টেলিকম এন্ড মোবাইল
    ঢাকাদেশজুড়েফরিদপুর

    আলফাডাঙ্গা পৌর মেয়রের নির্দেশে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ-DVB

    মার্চ ৮, ২০২৪
    By Mosharof Masud
  • ঐতিহাসিক অম্বিকা ময়দানে অনুষ্ঠিত হয়
    ঢাকাদেশজুড়েফরিদপুর সদর

    বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখা ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩

    জুলাই ২৫, ২০২৩
    By Mosharof Masud
  • ভাঙ্গা বাজারে গোশত ব্যবসায়ীদের
    ঢাকাদেশজুড়েফরিদপুরভাঙ্গা

    ভাঙ্গায় গোশত ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতারনা করে গোশত বিক্রির অভিযোগ -DVB

    মার্চ ১৯, ২০২৪
    By Mosharof Masud

Leave a reply Cancel reply

You must be logged in to post a comment.

You may interested

  • ঢাকাদেশজুড়েফরিদপুর

    ভাঙ্গায় কবিতা আবৃত্তিতে সাংবাদিক কন্যার ১ম স্থান অর্জন-দৈনিক ভোরের বার্তা

  • ঢাকাদেশজুড়ে

    সালথায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত-রিপোর্ট ইলিয়াস খাঁন

  • ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছেন নির্দ্বিধায়।
    ঢাকাদেশজুড়েফরিদপুরসালথা

    সালথায় রক্তদান ফাউন্ডেশন-৭ মাসেই এক হাজার রোগীকে রক্তদান

  • LATEST REVIEWS

  • TOP REVIEWS

টাইমলাইন

  • জুলাই ১২, ২০২৬

    কক্সবাজারে পাহাড়ধস ও টানা ভারী বর্ষণ -পানিতে ডুবে মৃত্যু বেড়ে- ৩৪

  • জুলাই ১২, ২০২৬

    থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পরিদর্শনে আগৈলঝাড়ায় তথ্য মন্ত্রী

  • জুলাই ১২, ২০২৬

    সরকারি অর্থ জনগণের আমানত- ৭৩ লাখ টাকা বাঁচিয়ে সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার UNO

  • জুলাই ১১, ২০২৬

    ফরিদপুরে যাত্রীবাহী বাসচাপায় নিহত- ৪

  • জুলাই ১১, ২০২৬

    নগরকান্দায় পিআইওর বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

Latest Comments

  • Amena Onamika
    on
    ডিসেম্বর ২২, ২০২১
    Nice

    কবিতা: অনুতপ্ত হতে হবে

Find us on Facebook

logo

দৈনিক ভোরের বার্তা ডট কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। এটি নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল এবং স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছে। এই অনলাইন পোর্টালটি ২০২০ সাল থেকে আধুনিক প্রযুক্তির সর্বাধিক ব্যবহারের সাথে রিয়েল টাইম নিউজ আপডেট সরবরাহ শুরু করেছে । দেশ এবং বিদেশের সর্বশেষ ও ব্রেকিং নিউজ, বিনোদন, জীবনধারা, বিশেষ প্রতিবেদন, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, ক্রীড়া, কলাম এবং বৈশিষ্ট্যগুলি এতে অন্তর্ভুক্ত রয়েছে। দৈনিক ভোরের বার্তার একটি প্রতিভা দল তৈরি করা হয়েছে দেশের একদল শক্তিমান তরুণ সাংবাদিকদের নিয়ে। আমরা বিশ্বজুড়ে বাঙালির সাথে একটি সেতু নির্মাণের চেষ্টা করছি এবং অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা যুক্ত করছি।

About us

  • হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
    • ফরিদপুর অফিসঃ রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
    • 02-55123351, 09638-185366, +8801559-626229
    • info@dainikbhorerbarta.com
    • © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের বার্তা
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রাণলয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
  • Recent

  • Popular

  • Comments

  • -পানিতে ডুবে মৃত্যু বেড়ে- ৩৪

    কক্সবাজারে পাহাড়ধস ও টানা ভারী বর্ষণ -পানিতে ডুবে মৃত্যু বেড়ে- ৩৪

    By Mosharof Masud
    জুলাই ১২, ২০২৬
  • আগৈলঝাড়ায় থানা পরিদর্শনে তথ্য মন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

    থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পরিদর্শনে আগৈলঝাড়ায় তথ্য মন্ত্রী

    By Mosharof Masud
    জুলাই ১২, ২০২৬
  • প্রকল্পের ৭৩ লাখ টাকা বাঁচিয়ে সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার

    সরকারি অর্থ জনগণের আমানত- ৭৩ লাখ টাকা বাঁচিয়ে সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার UNO

    By Mosharof Masud
    জুলাই ১২, ২০২৬
  • ফরিদপুরে যাত্রীবাহী বাসচাপায় নিহত- ৪

    ফরিদপুরে যাত্রীবাহী বাসচাপায় নিহত- ৪

    By Mosharof Masud
    জুলাই ১১, ২০২৬
  • কবিতা: অনুতপ্ত হতে হবে

    By Mosharof Masud
    ডিসেম্বর ২১, ২০২১
  • ভোলায় ভূমি অধিকার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন

    By Mosharof Masud
    ডিসেম্বর ২১, ২০২১
  • মধুখালীতে গণশুনানি অনুষ্ঠিত-রিপোর্ট হৃদয় শীল

    By Mosharof Masud
    ডিসেম্বর ২১, ২০২১
  • নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রিপোর্ট-জগদীশ মন্ডল

    By Mosharof Masud
    ডিসেম্বর ২১, ২০২১
  • Amena Onamika
    on
    ডিসেম্বর ২২, ২০২১

    কবিতা: অনুতপ্ত হতে হবে

    Nice

Photostream

    Follow us

    © Copyright দৈনিক ভোরের বার্তা. All rights reserved.