বরিশালের আগৈলঝাড়ায় ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকালে উপজলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে র্যালী শেষে বিদ্যালয় চত্তরে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মাহাবুবর রহমান, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহিরুল হক, সহকারী প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার, শিক্ষক মাহামুদুল আলম মিঠু, শিক্ষিকা আলামতি সরকার প্রমুখ। পরে বিদ্যালয় চত্তরে ৫টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
জগদীশ মন্ডল আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com