“ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে যুবক মাঠে চল” এই পতিপাদ্যকে সামনে রেখে কেএম ওবায়দুর রহমান স্মৃতি ১০ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
ফরিদপুরের সালথায় ১০ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় সোমবার (১৯ জুন) বিকাল ৫ ঘটিকায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করনে সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের কৃতি সন্তান সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক স্বনামধন্য ব্যক্তিত্ব ও সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেন।
ডাঃ মোঃ কাওসার আলীর সভাপতিত্বে ও উপদেষ্টা মন্ডলীর যৌথ সঞ্চালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার হোসেন।
এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আজিজুল হক সভাপতি সোনাপুর ইউনিয়ন বিএনপি , ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শামসুল আলম, মোঃ মজিবুর মাতুব্বর,সাহিদ মাতুব্বর, সেকেন মাতুঃ ।
এ সময় প্রধান অতিথি সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির কর্ণধার ও প্রতিষ্ঠাতা পরিচালক মুহাঃ ছরোয়ার হোসেন কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মোশাররফ হোসেন. সাব্বির হোসেন, মোঃ রকিবুল ইসলাম, মামুন উর রহমান,প্রমুখঃ।
বয়জৈষ্ঠ প্রবীণ নেতা হাজী ডাঃ কাওছার আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন মুহাঃ ছরোয়ার হোসেন,মোঃ মোশারেফ মাতুব্বর,মোঃ আরিফুল ইসলাম, সাব্বির মাতুঃ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফজলু মাতুব্বর, আমিনুর রহমান,বাদশা মাতুব্বর, ও সোনাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ফুটবল প্রেমী লোকজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় গোপালিয়া ফুটবল একাদশ ও রাংগারিদয়া ফুটবল একাদশ মুখোমুখি হয়।
নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে টাইব্রেকারে রাংগারদিয়া ফুটবল একাদশ ৭-৬ গোলে জয় লাভ করে। খেলা জুড়ে স্থানীয় দর্শকদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে সোনাপুর ইউনিয়ন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাঃ ছরোয়ার হোসেন বলেন, ‘গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। যুবকদের মাঠমুখী করতে পারলে তারা মাদক থেকে দূরে থাকবে। খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক বলেন, ‘মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে মাদকসেবী ও মাদক কারবারিদের সমাজে কোনো স্থান থাকবে না। ভালো মানুষকে মূল্যায়নের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শামসুল আলম তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলে। বর্তমান সময়ে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
উক্ত ফুটবল টুর্নামেন্টের ধারাভাষ্য প্রদান করেন সুরেলা কণ্ঠের অধিকারী রনি হোসাইন, যার সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। এ খেলায় প্রধান রেফারীর দ্বায়িত্ব পালন করেন সাজ্জাদ হোসেন সাগর, ও সহকারি রেফারী রাসেল হোসেন এ মেহেদী হাসান।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com