বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
গতকাল সোমবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে সঠিক ভাবে যন্ত্রপাতি না থাকায় ৫ হাজার টাকা ও সাদেক ডেন্টাল কেয়ায়ে মুল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা করে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পলাশ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইনেপেক্টার সুকলাল শিকদার ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসের সহকারী সোহেল আমিনসহ প্রমুখ। এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পলাশ আহমেদ সাংবাদিকদের বলেন, দুটি প্রতিষ্ঠানে পরীক্ষা-নিরিক্ষার জন্য সঠিক যন্ত্রপাতি না থাকায় ও মুল্যতালিকা না টানানোর কারনে তাদের জরিমানা করা হয়েছে।
জগদীশ মন্ডল আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com