শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দোয়া মাহফিল অনষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেল ৪টায় নগরকান্দা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর ২ আসনের গন মানুষের নেত্রী,বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী -শামা ওবায়েদ ইসলাম (এমপি) প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দিতে গিয়ে শামা ওবায়েদ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবান রাষ্ট্রনায়ক।

তিনি দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তারই ধারাবাহিকত তার যোগ্য সন্তান বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই দেশের উন্নয়নমূলক বিভিন্ন কাজ হাতে নিয়েছেন, খাল খনন, কৃষকদের মাঝে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুপ ইত্যাদি।
তিনি আরও দলকে শক্তিশালী করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, বাংলাদেশের স্বাধীনতা-উত্তর পুনর্গঠনে তাঁর অবদান, জাতীয়তাবাদী দর্শনের বিকাশ এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র সুসংহতকরণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে দলের নেতাকর্মীদের নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল মহিলাদল,সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেন, ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এর আগে একই দিনে বেলা ২টায় চরযশোরদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে চাঁদহাট বাজার মাঠে এবং বেলা ৩টায় তালমা ইউনিয়ন বিএনপির আয়োজনে তালমা মোড়ে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁদহাট বাজার মাঠ, তালমা মোড় এবং সর্বশেষ নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নগরকান্দা উপজেলাজুড়ে দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com