মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৫১ পিস ইয়াবাসহ শাওন ইসলাম লিমন (২০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শাওন ইসলাম লিমন গালা গ্রামের ফারুক ব্যাপারীর ছেলে। পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।
হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসাইন বলেন, আটককৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছ। এ ধরণের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
নাসির উদ্দিন, মানিকগঞ্জ প্রতিনিধি :
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com