সোনাপুর বাসীর অঙ্গীকার, মাদক করবো পরিহার”- এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী মুহা. সরোয়ার হোসেন-এর ব্যবস্থাপনায় ও ফুকরা যুব সমাজের আয়োজনে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শুক্রবার ( ১লা মে) বিকাল ৫ ঘটিকায় এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও ফুকরা গ্রামের কৃতী সন্তান (ক্রীড়া বান্ধব) মুহা. সরোয়ার হোসেন, তিনি দর্শকদের সাথে মাঠে বসে ফুটবল ম্যাচ উপভোগ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন-সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হক,মো. ফজলুল আমিন. মো. দেলোয়ার মাতুব্বর, মো. ফজলু মাতুব্বর, মো. মোশারেফ মাতুব্বর, মো. ওলিয়ার ফকির( গ্রাম পুলিশ) আবুল বাশার প্রমুখ।

প্রীতি ফুটবল ম্যাচে সালথা সোনাপুর একাদশ বনাম রাজবাড়ি একাদশ অংশগ্রহণ করেন। এ প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র হয়। সোনাপুর ইউনিয়ন একাদশের কোচের দায়িত্ব পালন করেন ডা.মো. আরিফ। খেলা শেষে প্রধান অতিথি মুহা. ছরোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, ধরনের খেলা অনুষ্ঠিত হলো সমাজের কিছুটা সময় হলেও যুব সমাজ মাদক থেকে বিরত থাকবে, আসুন আমরা ফুটবল খেলাকে হ্যাঁ বলি, মাদক কে না বলি।
এ ধরনে খেলা আয়োজন করলে মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে, কাইজা ডাংগা থেকে দূরে থাকবে। আমি সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করবো আপনারা ইচ্ছা করলে বিভিন্ন খেলার আয়োজন করতে পারেন যেটা সমাজের জন্য অনুপ্রাণিত হতে পারে।

আয়োজিত খেলা উপভোগ করে হাজারো দর্শক, আশে পাশের গ্রাম থেকে আগত লোকজন বলেন, আশা করি মুহা. ছরোয়ার ভাই এ ধরনের খেলা মাঝে মধ্যে আয়োজন করে আমাদের একটু বিনোদনের ব্যবস্থা করবেন। উক্ত ফুটবল ম্যাচ পরিচালনা করেন মো. রইচ হোসেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com