ফরিদপুরের সালথা উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য (২৭ এপ্রিল) মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মামুন সরকার সহকারী কমিশনার (ভূমি সালথা ),প্রাথমিক শিক্ষা অফিসার মহাঃ তাহশেম আহমেদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ও সালথা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া অনুরাগীরা উপস্থিত ছিলেন।

আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে আয়োজিত এ উদ্দ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমি জনতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ফাইনাল ম্যাচের উদ্বোধনী খেলায় অংশ নেয় সালথা ক্লাষ্টার বনাম খারদিয়া ক্লাষ্টার (মেয়ে) ছাত্রীগণ মুখোমুখি হয়।
টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে টাইব্রেকারে ২ -১ গোলে মাঝারদিয়া ইউনিয়নের কাগদি স্কুল মেয়েদের পরাজিত করে গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি স্কুল ফাইনাল খেলায় বিজয় অর্জন করে। বালক -পুরুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ -০ গোলে আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয় অর্জন করে।

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ –২০২৬ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিশুদের ম্যাধ্যমেই এগিয়ে যাবে আমাদের অপার সম্ভাবনার সালথা। ছাত্র/ছাত্রীদের কে বলেন মোবাইল গেমে আশক্ত এ নয় তুমরা পড়ালেখায় মন দিবে মানুষের মতো মানুষ হবে।
খেলা শেষে বিজয়ী দল ও রানারআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয় ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের কে ক্রীড়ামেডেল প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com