ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারি প্রাথমিক স্কুল মাঠে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ( সালথা ক্লাস্টার ভিত্তিক) কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহাঃ তাহশেম আহমেদ খেলা উদ্বোধন করেন মোহাম্মদ হাফিজুর রহমান -সালথা উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার।
সালথা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহাঃ তাহশেম আহমেদ এর সভাপতিত্বে ও মোঃ কাওছার তালুকদার প্রধান শিক্ষক জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সঞ্চালনায় আজ (রবিবার সকাল ৯টায় ক্লাষ্টারভিত্তিক প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর কোয়াটার ফাইনাল ও সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া প্রেমি জনতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আরো উপস্থিত ছিলেন এবিএম শামসুল আলম প্রধান শিক্ষক ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ জাহিদ রহমান সহকারি শিক্ষক সালথা মডেল সঃ প্রাঃ বিদ্যালয়,সৈয়দ মাহমুদুল হাসান সহকারি শিক্ষক রংরায়ের কান্দী সঃ প্রাঃ বিদ্যালয়, সাহেবুল ইসলাম সহকারি শিক্ষক সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ তৈহিদুল ইসলাম সহকারি শিক্ষক জয়ঝাপ সঃ প্রাঃ বিদ্যালয়, মোসাঃ আনজুমান আরা খানম -প্রধান শিক্ষক সালথা মডেল সঃ প্রাঃ বিদ্যালয়, মোঃ আইয়ুব আলী হোসেন -প্রধান শিক্ষক সোনাপুর সঃ প্রাঃ বিদ্যালয়, মোসাঃ খুশবু আক্তার-প্রধান শিক্ষক নিধিপট্টি সঃ প্রাঃ বিদ্যালয়, মোঃ শফিকুর রহমান সহকারি শিক্ষক -গোপালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ও এত্র ইউনিয়নের শিক্ষক/শিক্ষিকা বৃন্দ।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া অনুরাগীরা। ক্লাষ্টারভিত্তিক কোয়ার্টার ফাইনাল ম্যাচের উদ্বোধনী খেলায় সোনাপুর ইউনিয়নের ছাত্রী বনাম গট্টি ইউনিয়নের ছাত্রীগণ মুখোমুখি হয়।
এর পর কোয়ার্টার ফাইনাল বিজয়ী দু-দলের মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। (গট্টি ইউনিয়ন বনাম আটঘর ইউনিয়ন ছাত্রী) টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ২ -০ গোলে. আটঘর ইউনিয়ন (ছাত্রীদের কে) পরাজিত করে গট্টি ইউনিয়ন টুর্নামেন্টে বিজয়ী হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জণ করে।

২য় সেমিফাইনাল ছেলে গ্রুপের এই ম্যাচে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে.গট্টি ইউনিয়ন (ছাত্রদের কে) পরাজিত করে আটঘর ইউনিয়ন(ছাত্র) টুর্নামেন্টে বিজয়ী হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জণ করে।
উপজেলা সালথা ক্লাষ্টারভিত্তিক প্রাথমিক বিদ্যালয় এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। আয়োজকরা জানান, টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়েন ( ফুকরা ভেন্যুতে) ৮ দলের ৬টি খেলা হয়। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে গঠনমূলক পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন আয়োজক ও অতিথিরা।
উল্লেখ্য ঃ- আগামিকাল সকাল ৮ঘটিকায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সালথা মডেল মাধ্যামিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com